কুড়িগ্রামের নাগেশ্বরীতে  গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে শহিদা বেগম( ২৬)  নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) রাত ৮ টার দিকে উপজেলার নারায়নপুর ইউনিয়নের গনীরচর গ্রাম থেকে মরদেহ টি উদ্ধার করা হয়। নিহত শহিদা বেগম ঐ গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী। তিনি  দুই সন্তানের জননী। 

স্থানীয়রা জানান, রাত আটটার দিকে শহিদা বেগমের কান্নার শব্দ শুনতে পান প্রতিবেশিরা। পরে তারা দ্রুত বাড়িতে গিয়ে টিউবওয়েল পাশে গলাকাটা অবস্থায় শহিদা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন।  সে সময় তার ছোট্র শিশুটি ঘুমিয়ে ছিলো।

নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,  মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  তিনি জানান, আজিজুল ইসলাম একজন  ছোট্র চা দোকানি। পাশের গ্রামে কারারচর বাজারে ব্যবসা করেন।  বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে দোকানে ছিলেন। এ সময় শহিদা বেগম এবং তার আড়াই বছরের একটি শিশু ছিল। 

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সোহেল রানা বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে একজন  নারীর গলাকাটা মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।  পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।