গাজীপুরে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

রোকুনুজ্জামান খান
বিশেষ প্রতিনিদি

print news

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাজীপুর সদর উপজেলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নির্দেশনায় শুক্রবার বিকেলে সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের তালতলী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক মুসল্লীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজলা বিএনপির আহবায়ক সদস্য রমজান আলী মেম্বার, সদর উপজলা যুবদলের আহবায়ক নাজিম সরকার, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, মির্জাপুর ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা সরকার,সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম, মনোয়ার হোসেন মুসল্লী সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। অনুষ্ঠানে মরহুমার আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।