
পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রুহিয়া থানার বটিনা গ্রামে টাংগন ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থিত উত্তরবঙ্গের অন্যতম সেরা কমলা বাগানটির মালিক সফল কৃষক জয়নাল আবেদীন। প্রায় দশ বিঘা জুড়ে গড়ে ওঠা কমলা ও মালটার এই বাগান এখন দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
প্রতিদিন হাজারো মানুষ দূরদূরান্ত থেকে এই বাগান দেখতে আসেন। সুদূর রংপুর থেকে আসা এক দর্শনার্থী গণমাধ্যম কর্মীদের জানান, “এই কমলা বাগানে এলে মনে হয় যেন দার্জিলিংয়ে আছি। এখানকার শৃঙ্খলা, পরিবেশ এবং চারপাশের সৌন্দর্য মন কেড়ে নেয়। এখানকার কমলা ও মালটা অত্যন্ত সুস্বাদু ও রসালো।”
কৃষক জয়নাল আবেদীন জানান, “সরকারি সুযোগ–সুবিধা পেলে ভবিষ্যতে আরও বড় আকারে বাগান সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে।
বাগান দেখতে আসা দর্শনার্থীরা জানান, বাগানে যাওয়ার রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তা কাঁচা হওয়ায় এবং বড় বড় গর্ত থাকায় চলাচলে ভোগান্তি পোহাতে হয়। রাস্তা সংস্কার করা হলে দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে বলেও তারা আশা প্রকাশ করেন।
বোদা কলেজপাড়ার বাসিন্দা মাহিন ইসলাম বলেন, “বর্তমানে এই কমলা বাগানটি স্থানীয়দের জন্য একটি জনপ্রিয় বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
