কিশোরগঞ্জ সদর–হোসেনপুরে নির্বাচনী মাঠে বাসদ-মার্কসবাদী প্রার্থী আলাল মিয়া

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ সদর–হোসেনপুর আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ–মার্কসবাদী) মনোনীত প্রার্থী আলাল মিয়া আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে তিনি কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসে গিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন দাখিলের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের জেলা সদস্য জমির উদ্দিন, রোস্তম আলী, মজনু মিয়া ও এবায়দুল হকসহ অন্যান্য নেতাকর্মীরা। এ সময় তাঁরা গণতন্ত্র, ভোটাধিকার ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পক্ষে নানা বক্তব্য দেন।

এদিকে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে কিশোরগঞ্জ সদর–হোসেনপুর আসনে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১৪ জন প্রার্থী এ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ফলে নির্বাচনী মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।

মনোনয়ন দাখিল শেষে বাসদ-মার্কসবাদী প্রার্থী আলাল মিয়া বলেন, “শোষণমুক্ত সমাজ গঠন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। জনগণের পাশে থেকেই ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাব।