গাকৃবি শিক্ষক সমিতির সভাপতি নাসরীন আক্তার, সাধারণ সম্পাদক সাইফুল আলম

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) শিক্ষক সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা প্রফেসর ড. মো. শামীম হোসেন নোমান আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। এর মধ্য দিয়ে গাকৃবির ইতিহাসে প্রথম নারী সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী।

নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি: মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. মনজুরুল হক।কোষাধ্যক্ষ: মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউদ্দিন কামাল।যুগ্ম সম্পাদক: কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন এবং কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।

সাংগঠনিক সম্পাদক: কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রফেসর ড. শেখ শামীম হাসান।দফতর সম্পাদক: মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ।প্রচার ও প্রকাশনা সম্পাদক: সেচ ও পানি সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান।ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: জেনেটিক্স অ্যান্ড ফিশ ব্রিডিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল আলম।গবেষণা সম্পাদক: রিমোট সেন্সিং অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. ফরহাদুর রহমান।

এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—
উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. আবু আশরাফ খান,ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. আশরাফুল হক,কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. আহসানুল হক,কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. মসিউল ইসলাম এবং কৃষি অর্থনীতি বিভাগের প্রফেসর ড. কাজী তামীম রহমান।

নির্বাচন শেষে প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী বলেন, “শিক্ষক সমাজের প্রতি অর্পিত এই দায়িত্ব আমি সম্মান ও দায়বদ্ধতার সঙ্গে পালন করব। শিক্ষক সমাজের অধিকার, মর্যাদা ও ঐক্য সুদৃঢ় করতে শিক্ষক সমিতিকে আরও কার্যকর ও সময়োপযোগী করে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করছি।

সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম বলেন, “শিক্ষক সমাজের কণ্ঠস্বর হিসেবে শিক্ষক সমিতিকে আরও গতিশীল ও অংশগ্রহণমূলক করে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। স্বচ্ছতা, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে আমরা কাজ করব।