
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকের উপত্যকায় আগামী ৩ দিনের জন্য পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সভায় এই সিদ্ধান্ত গ্রহণের কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, পরিস্থিতির বিবেচনায় সাজেকের পর্যটনে আগামী ৩ দিনের জন্য পর্যটকদের না যাওয়ার জন্য প্রশাসন থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এর আগে সকাল ৭টায় সাজেক থেকে ১১২টি পিকআপ-চাঁদের গাড়ি, ২৩টি সিএনজি চালিত অটোরিকশা ও ১০৯টি মোটরসাইকেলে করে দেড় হাজার পর্যটক সাজেকের পর্যটন থেকে ফিরে আসে। অবরোধের কারণে ৩ দিন ধরে সাজেকে আটকে থাকায় দুর্ভোগে পড়েছেন পর্যটকরা। সেনাবাহিনীর সহায়তায় পর্যটকরা মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি শহরে পৌঁছায়।
তিন পার্বত্য জেলায় বিক্ষুব্ধ জুম্মো ছাত্র জনতার ডাকা ৭২ ঘণ্টার সড়ক অবরোধে পর্যটন এলাকা সাজেকে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছিলেন। এতে সাজেকের সাথে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। শুক্রবার থেকে আটকে থাকায় বিপাকে পড়েন পর্যটকরা।
আজ সকালে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকতা শিরিন আক্তার জানান, দীঘিনালার ঘটনার পর অবরোধ ঘিরে যানবাহন চলাচল বন্ধ থাকায় এসব পর্যটকেরা আটকা পড়েন। যান চলাচল শুরু হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থাপনায় পর্যটকদের তাদের গন্তব্য পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
