বগুলাবাজার ইউনিয়ন বিএনপির আহব্বায়ক কমিটির পরিচিতি সভা

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

দোয়ার বাজার উপজেলার বগুলাবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (সন্ধা ৭টায়) বগুলাবাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বগুলাবাজারের সুরুজ মার্কেটের একটি কক্ষে সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহজাহান মিন্টুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোঃ আইয়ূব আলী বীর মুক্তিযোদ্ধার সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, মোঃ মালেক মিয়া।

এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য দেন নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম মিন্টু, আব্দুল ওয়াদুত মেম্বার, আব্দুর রাজ্জাক, গোলাম মোস্তফা গুলো,আব্দুল হেকিম, এনামুল হক এনা, মহিউদ্দিন রিপন, জাহাঙ্গীর আলম, মনিরুল আলম। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এই সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হয় বলে জানান আহ্বায়ক শাহজাহান মিন্টু।

তিনি বলেন, ‘মূলত আজকের আমাদের এই সভাটি ছিল নিজেদের মধ্যে পরিচিতি সভা।আজকে আমরা সর্বসম্মতিক্রমে বেশ কয়েকটি সাংগঠনিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছি।
 আগামীকাল শনিবার থেকে বগুলা বাজার ইউনিয়ন ০৯ টি ওয়ার্ডের বিএনপির যে কমিটি গঠন করার জন্য প্রতি ওয়ার্ডের নেতা কর্মী নিয়ে বসব।

অন্যদিকে আহব্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা বলেন, যদি কারও সঙ্গে বিগত ফ্যাসিস্ট সরকারের সম্পর্ক থেকে থাকে এবং সেটা প্রমাণিত হয় তাহলে তাকে কোন কমিটির অন্তর্ভুক্ত করা যাবে না। খুব দ্রুত আমাদের নবগঠিত আহবায়ক কমিটির উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করব। আমাদের প্রথম সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা সামনের দিকে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আরও কর্মসূচি পালন করব।

পরিচিতি পর্ব শেষে যুবদলের পক্ষ থেকে ফারুক মিয়া, হারুন রশীদ, এবং ছাত্রদলের পক্ষ থেকে জাহিদ হাসান অনিক ও বেলায়েত হোসেন, নবগঠিত ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদেরকে বরণ করে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *