
নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নীলফামারী জেলা মৎস্যজীবী দল ।
শুক্রবার (২ মে) সন্ধ্যার পরে বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।বিক্ষোভ সমাবেশে মৎস্যজীবী দলের আহ্বায়ক গোলাম মোস্তফা রঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, মৎস্যজীবী দলের সদস্য সচিব আজিজুল ইসলাম, সদর মৎস্যজীবী দলের সভাপতি সরোয়ার্দ্দী হোসেন বুলবুল, পৌর মৎস্যজীবী দলের সভাপতি অ্যাডভোকেট মুরছালিন রায়হান কাকন, সিনিয়র সহ সভাপতি আল মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আবির,সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান চঞ্চল, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান নিশান,নীলফামারী সরকারি কলেজ ছাত্র দলের সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈকত রহমান প্রমুখ।
এসময় বক্তারা তুহিনের নামে করা মামলাগুলো উদ্দেশ্যপ্রনোদিত, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে জেল হাজতে প্রেরনের প্রতিবাদ জানান এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি করেন।
প্রসঙ্গত,১/১১ তত্বাবধায়ক সরকারের করা একাধিক মামলায় তুহিনকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। দীর্ঘ ১৮ বছর পর তিনি সম্প্রতি দেশে ফিরে রাজধানীর গুলশানের বাসভবনে উঠেন। আইনপ্রতি শ্রদ্ধা রেখে আদালতে এক মামলায় আÍসমর্পণ করলে তার জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
তুহিনের মাতা সেলিনা ইসলাম বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বড় বোন। সে হিসাবে তুহিন খালেদা জিয়ার ভাগ্নে এবং তারেক রহমানের খালাতো ভাই। তুহিন বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
