
বেনাপোল প্রতিনিধি: রোববার ২৭এপ্রিল রাতে ৮ সময় হঠাৎ করেই যশোর শহরের মণিহার এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগের মিছিল হয়েছে। মুহূর্তেই মিছিলটির একটি ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এর আগের ঝটিকা মিছিলগুলোর তুলনায় রোববারের রাতের মিছিলটি অপেক্ষাকৃত বড় ছিলো। মিছিলটি আর এন রোড, নড়াইল স্ট্যান্ডসহ গোটা এলাকা ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দিয়ে প্রদক্ষিণ করে। এসময় কোনো ভীতিতে দৌড়ে নয়, স্বাভাবিকভাবে হেঁটে হেঁটেই মিছিলটি এলাকা প্রদক্ষিণ করে।
বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মিছিলটির ভিডিও দেখা যায়।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
