দোয়ারা বাজারের বিভিন্ন সীমান্তে ১১ টি ভারতীয় গরুর আটক

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের প্যাকপাড়া ও বাঁশতলা বিওপি সীমান্ত দিয়ে চোরাইপথে আনা ১১টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।

রবিবার (২৭ এপ্রিল) ২০২৫ তারিখে ০২৪০ ঘটিকায় পেকপাড়া বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২২৮/৩-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম পেকপাড়া নামক স্থান হতে ০৪টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৪,৬০,০০০/-টাকা এবং ০৪৪০ ঘটিকায় বাঁশতলা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২৩৩/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ কলোনী নামক স্থান হতে ০৭টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৪,৫০,০০০/-টাকা । *সর্বমোট ভারতীয় গরু ১১টি, যার আনুমানিক সিজার মূল্য ৯,১০,০০০/-(নয় লক্ষ দশ হাজার) টাকা

প্রেস ব্রিফিংয়ে বিজিবি জানান, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া ও বাঁশতলা বিওপির সীমান্ত এলাকা পশ্চিম পেকপাড়া ও দক্ষিণ কলনী দিয়ে এগার টি ভারতীয় গরু আনার তথ্য পায় বিজিবি। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির এর নির্দেশনায় বিশেষ টহল দল অভিযান পরিচালনা করেন। পরে এগার টি ভারতীয় গরু জব্দ করে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন,  ঈদকে সামনে রেখে গরু চোরাচালানী তৎপরতা রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *