শার্শা উপজেলায় ফেনসিডিলসহ যুবক আটক

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় পুলিশের অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ নূর হাসান (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার(২৩ এপ্রিল) রাত সাড়ে এগারোটার দিকে শার্শা উপজেলা পরিষদের মেইন গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক নূর হাসান যশোর কোতোয়ালি থানার রামনগর (মুড়লী) এলাকার নূর ইসলামের ছেলে।

পুলিশ জানায়,মাদক পাচারের গোপন খবরে থানার এসআই হযরত আলী ও এএসআই নাজিবুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে শার্শা উপজেলা পরিষদের সামানে অভিযান চালিয়ে নূর হাসানকে ১০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কে এম রবিউল ইসলাম জানান, আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদলতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *