গাজীপুরে ‘পুষ্পপদম মোটরসেলস অ্যান্ড সার্ভিসিং সেন্টার’-এর শুভ উদ্বোধন

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় ‘পুষ্পপদম মোটরসেলস অ্যান্ড সার্ভিসিং সেন্টার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে এ সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানটি মোটরগাড়ি বিক্রয়, ডেকোরেশন, সার্ভিসিং ও ওয়াশিংসহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইসমাইল হোসেন, যুবদল নেতা রতন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গাড়ি প্রেমীরা।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ক্রেতাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। এখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে মোটরগাড়ির ডেকোরেশন, সার্ভিসিং এবং ওয়াশিং সেবা প্রদান করা হবে।

স্থানীয়দের মধ্যে এই নতুন উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে আশা প্রকাশ করেছেন, এ ধরনের সেবা কেন্দ্র এলাকার যানবাহন মালিকদের জন্য অত্যন্ত সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *