নীলফামারীতে নারী নির্যাতন ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

নীলফামারী প্রতিনিধি: দেশব্যাপী নারী নির্যাতন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) কলেজ প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা একত্রিত হয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এতে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান কাজল, সদস্য সচিব আসলাম পারভেজ বিদ্যুৎ, কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি প্রমুখ।

বক্তারা বলেন, “বর্তমানে নারীদের বিরুদ্ধে সহিংসতা ও নিপীড়ন ভয়াবহ আকার ধারণ করেছে। ধর্ষণ, অনলাইনে হয়রানি ও অন্যান্য নির্যাতনের ঘটনা বেড়ে চললেও বিচারহীনতার কারণে পরিস্থিতির অবনতি ঘটছে। আমরা চাই, প্রতিটি অপরাধের দ্রুত বিচার নিশ্চিত হোক এবং নারীদের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ করা হোক।

এসময় কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ সৈকত, রইসুল ইসলাম রানাসহ অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *