
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় আন্তর্জাতিক নারী দিবস পালিত। শনিবার সকালে মুক্তাগাছা পৌর পাঠাগার অডিটোরিয়ামে মুক্তাগাছায় সচতন নাগরিক কমিটি (সনাক), ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ , মুক্তাগাছার সহযাগিতায় উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার উদ্যাগ দিবসটি পালিত হয়।
সুশাসন প্রতিষ্ঠায় নারীর সমঅধিকার ও মর্যাদা নিশ্চিতকরণের আহ্বান জানিয়ে সনাক মুক্তাগাছার সদস্য আফরিন সুলতানা মিথির সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা জামান, মুক্তাগাছা সনাক সভাপতি অধ্যাপক আব্দুস সবুর, উপজলা শিক্ষা অফিসার কবিতা নদ্ধী ওয়ার্ল্ড ভিশন বাংলাদশে অফিসার সুমি রাজিরও প্রমুখ।
আলাচনা সভায় টিআইবির পক্ষ থেকে সুশাসন প্রতিষ্ঠা ও জন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন, দুর্নীতি প্রতিরাধ এবং টকসই উনয়ন অর্জন ১১টি দাবি উত্থাপন করা হয়।