গাজীপুরে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টা, দালালসহ রোহিঙ্গা নারী আটক

রোকুনুজ্জামান খান
বিশেষ প্রতিনিদি

print news

গাজীপুরে পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয়ে বাংলাদেশি পাসপোর্ট তৈরির চেষ্টার সময় হাতেনাতে এক রোহিঙ্গা নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমেদ।

তিনি জানান, এক দালাদের মাধ্যমে অর্থের বিনিময়ে পাসপোর্ট এর আবেদন করতে আসলে কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে তাকে আটকে রেখে থানায় খবর দিলে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শারিদা (২০) কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পের বাসিন্দা। পাসপোর্ট করতে কয়েকদিন আগেই গাজীপুরে আসেন। পরে এক দালাদের মাধ্যমে পাসপোর্ট করতে অফিসে আসেন। সেখান থেকেই তাকে আটক করা হয়।

এ ঘটনায় জড়িত দালালকেও আটক করা হয়েছে। এর সাথে অন্য কেউ জড়িত রয়েছে কিনা সেটিও ক্ষতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *