
শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আকন্দ ফাউন্ডেশনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়।
মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এসএম রফিকুল ইসলাম বাচ্চু।
এসময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাবেক সভাপতি এসএস মাহফুল হাসান হান্নান, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি এনামুল হক মনি, যুগ্ম সম্পাদক এড. মামুনুর রশিদ, প্রচার-প্রকাশনা সম্পাদক বদিউল আলম সবুজ, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য রানা, তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহফুজ সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
