গাজীপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম (বাচ্চু)-কে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মনোনীত করায় গাজীপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বাঘের বাজার বাসস্ট্যান্ডে এসে মিছিলটি শেষ হয়।

গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দল, যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে উপস্থিত ছিলেন—গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মাসুদুল কবির মোনায়েম, যুবদলের যুগ্ম আহ্বায়ক: আজিজুল ইসলাম সিনহা, যুগ্ম আহ্বায়ক: কাউসার আহমেদ মোল্লা, যুগ্ম আহ্বায়ক: শহিদুল ইসলাম শহীদ, গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক: আসাদুজ্জামান আসাদ, সদস্য সচিব: ইউনুস আলী নছ মিয়া, যুগ্ম আহ্বায়ক: জসীমউদ্দীন তাজ, যুগ্ম আহ্বায়ক: সাইফুল ইসলাম, ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক: আমিনুল ইসলাম স্বপন, প্রচার সম্পাদক: শাকিল আহমেদ

এছাড়াও মিছিলে যুবদল নেতা সিদ্দিকুর রহমান, ভাওয়ালগড় বিএনপির গিয়াস উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, জাহিদ হাসান, আবু সাঈদসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে উপস্থিত নেতাকর্মীরা সমাপ্তি ঘোষণা করে মিষ্টি বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *