
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার হোসেনপুরে গোবিন্দপুর আইডিয়াল স্কুলের ১৫তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শনিবার (৮ ফেব্রুয়ারী) পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।
সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতা শুরু হয়। হোসেনপুর সরকারি কলেজে সাবেক অধ্যাপক এবিএম সিদ্দিক চঞ্চলের সভাপতিত্বে ও প্রভাষক ফরিদুজ্জামান পলাশের সঞ্চালনায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূইয়া হিমেল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিন, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সহ- সভাপতি ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল রানা, বীরমুক্তিযোদ্বা আব্দুল মতিন আকন্দ, হোসেনপুর থানার সাব ইন্সপেক্টর( নিঃ) শফিকুল ইসলাম, বিদ্যালয়ের পৃষ্টপোষক আফাজ উদ্দিন, সহকারী শিক্ষক নুর আলম কাউছার শুভেচ্ছা বক্তবো রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কানিজ ফয়জুন্নাহার (বীতি) এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ যুব সমাজ, সাবেক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।
এসময় অতিথিদের উপস্থিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে জাতীয়, ক্রীড়া, স্কাউট পতাকা উত্তোলন, নজর কারা ২৪ শে জুলাই গনঅভ্যুত্থানে শহীদ আবু সাইদ ও মুগ্ধের ডিসপ্লে প্রদর্শনী, পুতুল নাচ, দৌড়, মোরগের লড়াই, যেমন খুশিঁ তেমন সাজ, কবিতা আবৃত্তি,কোরআন তিলাওয়াত, একক দলীয় নিত্যৃ,মালা যায় জ্বালা তার, দড়ি লাফ, ঝুড়িতে বল নিক্ষেপ সহ বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান পর্বে সভাপতি বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
