
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান জসিম আহমদ রানাকে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোঃ ফারুক মিয়া ,দোয়ারাবাজার ( সুনামগঞ্জ ) প্রতিনিধি