
শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে আব্দুল আওয়াল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা দাতা সদস্য আতাউর রহমান খোকন সরকারকে যড়যন্ত্র মূলক ভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের একটি মামলায় আসামী করা হয়।
এর প্রতিবাদে শিক্ষার্থীরা মহাসড়কের জৈনাবাজার এলাকায় অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এতে ওই সড়কে প্রায় এক ঘন্টা সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে। আতাউর রহমান খোকন সরকার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের প্রয়াত আব্দুল আওয়াল সরকারের ছেলে।
তিনি আব্দুল আওয়াল ডিগ্রি কলেজের দাতা সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী। জানাযায়, সকাল সাড়ে দশটার দিকে ওই কলেজের শতশত শিক্ষার্থী মিছিল করে মহাসড়কে অবস্থান নেয়।
বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার ফ্যাষ্টোন নিয়ে সড়কে বসে পড়ে। বিক্ষোব্ধ শিক্ষার্থীরা আতাউর রহমানের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল করে। আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, আতাউর রহমান খোকন সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সহযোগীতা করেন।
তাকে ষড়যন্ত মূলক ভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় আসামী করা হয়েছে। আমরা ওই মামলা থেকে আতাউর রহমানের অব্যাহতি চাই। আব্দুল আওয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, আমাদের কলেজের দাতা সদস্য আতাউর রহমান খোকন সরকার। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবসময় মাঠে ছিলেন। এখন তাকে কিনা বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় আসামী হতে হলো।
ওই মামলার প্রতিবাদে শিক্ষার্থী, শিকক কর্মচারীগন রাস্তায় চলে এসেছে। অধিকতর তদন্ত করে অঅতাউর রহমানকে ওই মামলা থেকে অব্যাহতি দাবী করছি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ঘটনাস্থলে যাই। দীর্ঘ সময় মহাসড়ক অবরোদ্ধ থাকায় দীর্ঘ জানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে আলাপ আলোচনা করে শিক্ষার্থীদের সড়ক থেকে সড়াতে সক্ষম হই। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
