
পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় জেলার বোদা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত, সুনামধন্য বোদা মহিলা মহাবিদ্যালয়ে আজ দুপুর ২টায় নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজটির অধ্যক্ষ মোঃ আশরাফুল আলম লিটনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বোদা ও দেবীগঞ্জের জনগণের প্রিয় নেতা, বোদা মহিলা মহাবিদ্যালয়ের সভাপতি ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক (কেন্দ্রীয় কমিটি), মোঃ ফরহাদ হোসেন আজাদ। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা মহিলা মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সম্মানিত সদস্য ও বোদা পৌর বিএনপির সদস্য সচিব মোঃ দিল রেজা ফেরদৌস চিন্ময়।
অনুষ্ঠানে বোদা মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা অংশগ্রহণ করেন। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার মাধ্যমে তাদের সম্মান জানানো হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
