
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের নাগেশ্বরী পৌর এলাকার চড়াইখেলা ব্রিজের পাশে দূরপাল্লার বাসের ধাক্কায় আব্দুস সাত্তার মুহুরী (৪০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা। নিহত ব্যক্তির বাড়ি ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পাগলাহাট চর এলাকায়। তিনি কুড়িগ্রাম জজকোর্টের মহুরি ছিলেন। স্থানীয়রা জানান, সকালে কুয়াশায় সামান্য দূরের রাস্তা-ঘাট দেখা যাচ্ছিলো না। ঢাকা থেকে ভূরুঙ্গামারী যাচ্ছিলো দূরপাল্লার বাস পিংকি-বাচ্চু।
এদিকে ভূরুঙ্গামারী থেকে মোটরসাইকেল করে কুড়িগ্রাম জর্জকোর্ট যাচ্ছিলেন মহুরি আব্দুস সাত্তার। সকাল সাড়ে সাতটার দিকে কুয়াশার ভেতর চড়াইখেলা ব্রিজ এলাকায় দুটি গাড়ি মুখোমুখি হলে দুই চালক গাড়ী নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হলে মুখোমুখি ধাক্কা লাগে। এতো মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে গিয়ে চাকায় পৃষ্ট হয়ে ছাত্তার মহুরি ঘটনাস্থলেই মারা যান।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ বাসটিকে জব্দ করেছে। মরদেহ নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
