
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর তৎপর অভিযানে সিলেট ও সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় ২ কোটি ৮১ লক্ষ টাকার চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে। শনিবাব (১৮ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর, বিছনাকান্দি, কালাসাদেক, কালাইরাগ এবং বাংলাবাজার এলাকায় বিজিবির বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভারত থেকে পাচারকালে কমলা, চিনি, মহিষ, মেলনোর স্কিন ক্রিম, আইবল ক্যান্ডি, অলিভ ওয়েল, মদ এবং ফেন্সিডিলসহ বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় রসুন, কুইচা এবং চোরাচালান কাজে ব্যবহৃত একটি ট্রাকও আটক করা হয়। জব্দকৃত পণ্যের মোট মূল্য প্রায় ২ কোটি ৮১ লক্ষ ২৩ হাজার ৩ শ’ টাকা।
৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় নিয়মিত অভিযান ও গোয়েন্দা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় এই চোরাচালানী পণ্যগুলো জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
