
দোয়ারাবাজার (সুনামঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাংলাবাজার সীমান্তে দিয়ে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার মৌলারপাড় এলাকা থেকে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
আটককৃতরা হলেন- ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রাম থানার ডালিয়াবস্তি গ্রামের ভূপেন্দ গারোর দুই ছেলে মালুছ গারো ও করল গারো। সম্পর্কে তারা আপন দুই ভাই।
বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় দুই নাগরিককে আটক করা হয়েছে। তারা দুই ভাই বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আটকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কাজ চলছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
