
স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ও গাজীপুর জেলা কমিটি ১৩ জানুয়ারি (সোমবার) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুরের বিভিন্ন স্থানে ৭ দফা দাবি সংবলিত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা আয়োজন করে। জনমত গঠনে এ কার্যক্রম পরিচালিত হয়।
লিফলেট বিতরণ কার্যক্রম গাজীপুরের স্টেশন রোড, কলেজ গেট, বোর্ডবাজার, চান্দনা চৌরাস্তা, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, জয়দেবপুর, গাজীপুর সদর, কাপাসিয়া ও শ্রীপুর এলাকায় অনুষ্ঠিত হয়।
দুপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের মুক্তমঞ্চে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ সোহেল বক্তব্য রাখেন এবং ৭ দফা দাবি সংবলিত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান।
এই কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ সোহেল, নির্বাহী কমিটির সদস্য মেহরাব সিফাত, সিনথিয়া জাহিন আয়েশা, রফিকুল ইসলাম আইনী, কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন, গাজীপুর জেলা কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মুহিম, সদস্য সচিব মো. মহসিন উদ্দিন এবং গাজীপুর জেলা কমিটির অন্যান্য নেতাকর্মীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, তাদের দাবি বাস্তবায়নে তারা ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চালিয়ে যাবেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
