
ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে হলের সিট বরাদ্দের নবায়ন নিয়ে দুই দল শিক্ষার্থীর ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে অনির্দিষ্টকালের জন্য হল বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে আগামী তিন দিন কলেজের পাঠদান কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন কলেজ অধ্যক্ষ আমান উল্লাহ। তিন দিন পাঠদান বন্ধ থাকলেও পূর্বনির্ধারিত পরীক্ষা চলবে এবং মেয়েরা হলে থাকবে বলে জানান অধ্যক্ষ।
সংঘর্ষের বিষয়ে হল সুপার শাহজাহান করিম বলেন,হলের সিট বরাদ্দের নবায়ন নিয়ে আবাসিকের সঙ্গে অনাবাসিক শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সাধারণ শিক্ষার্থীদের দুটি পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে।
এদিন বিকেল ৫টা থেকে শুরু হওয়া ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। খবর পেয়ে সেনাবাহিনী ও প্রশাসনের বিভিন্ন স্তরের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কোতোয়ালি থানার ওসি সফিকুল ইসলাম খান জানান,পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
