শ্রীপুরে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আনন্দ মিছিল

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের গাজীপুরের শ্রীপুর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটি পূর্ণাঙ্গ গঠন হওয়ায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আনন্দ মিছিল করেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতৃবৃন্দরা।

শুক্রবার(১০ জানুয়ারি)বিকাল সাড়ে ৪ টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবদার মোড় থেকে মিছিলটি শুরু হয়,প্রদান সড়ক প্রদক্ষিণ করে উড়াল সেতুর নিচে গিয়ে শেষ হয়,পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপুর উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি আকরাম খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অপু হোসেন মোল্লার সঞ্চালনায় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি হামিদ সিকদার, উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সহ-সভাপতি রাজীবিল্লাহ রাজীব, সহ-সভাপতি মিজানুল হক রোমান, রাজ্জাক মন্ডল, শ্রীপুর উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাউসার মৃধা, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম কায়েস, যুগ্ম সম্পাদক শাহজাহান কবির, সুমন মিয়া, রুবেল মন্ডল, সহ সাধারণ সম্পাদক আলমগীর শেখ, সহ সাংগঠনিক মোবারক সরকারসহ আনন্দ মিছিলে শ্রীপুর উপজেলা শাখা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের হাজারো নেতাকর্মী অংশ গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *