সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় চিনিসহ বিভিন্ন মালামাল জব্দ

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চিনি,ফুসকা ও সুপারি আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির সদস্যরা,যার আনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ ৭৯ হাজার ৫শ টাকা।

বুধবার (৮ জানুয়ারি) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে, মঙ্গলবার ৭ জানুয়ারি মধ্য রাত থেকে ৮ জানুয়ারি সকাল পর্যন্ত সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন উপজেলা থেকে ভারতীয় ফুসকা ৭ হাজার ৩শত ১০ কেজি, চিনি ১ হাজার ৫শ কেজি, সুপারি ১৫ হাজার পিস।

লাউয়েরগড় বিওপি কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন ৭ হাজার ৩১০ কেজি ফুসকা যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৬২ হাজার টাকা, মাঠ গাঁও বিওপি কর্তৃক ১ হাজার ৫শ কেজি চিনি ও ১৫ হাজার পিস সুপারি যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ১৭ হাজার ৫শ টাকা।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, ‘বিভিন্ন উপজেলার সীমান্ত থেকে ফুসকা, চিনি ও সুপারি জব্দ করা হয়েছে। যার অনুমানিক মূল্য ১৬ লাখ ৭৯ হাজার ৫শ টাকার এসব মালামাল জেলা শুল্ক কার্যালয় সুনামগঞ্জ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একইসঙ্গে সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *