বগুলা ইউনিয়ন ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলার ৮ নং বোগলাবাজার ইউনিয়নের ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ইউনিয়নের বগুলা বাজারে এ কর্মী সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান (মিন্টু)। যুবদল নেতা ফারুক মিয়া ও যুবদল নেতা মহিউদ্দিন (রিপন)-এর যৌথ পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুলাবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম (মিন্টু)।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
“বিএনপি একটি সুসংগঠিত ও শান্তিপূর্ণ দল। এই দলকে আগামী নির্বাচনে জয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলীয় দায়িত্বশীলদের কমান্ডের বাইরে গিয়ে কোনো বিতর্কিত কাজ করা যাবে না। নেতাকর্মীদের মধ্যে বিভাজন সৃষ্টি না করে একসঙ্গে কাজ করলে দল আরও সুসংগঠিত হবে। আমাদের নেতা মিজানুর রহমান চৌধুরী (মিজান) ভাইয়ের হাতকে শক্তিশালী করতে এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: দোয়ারাবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন। উপজেলা যুবদলের সদস্য এরশাদ মেম্বার। বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন। যুবদল নেতা নুর আলম (ফিরোজ), নুর আলম, শরীফুল আলম (রিয়াদ), মো. ফারুক মিয়া। জামাল আহমদ, জাহিদ হাসান (অনিক), সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপজেলা ছাত্রদল। আজিজুল হক (সুমন), উপজেলা যুগ্ম আহ্বায়ক ছাত্রদল। বেলায়েত হোসেন, উপজেলা যুগ্ম আহ্বায়ক ছাত্রদল। রাকিব হোসেন, সাধারণ সম্পাদক বগুলা ইউনিয়ন ছাত্রদল। ইকরামুল হাসান (বাপ্পি), সিনিয়র সহ-সভাপতি বগুলা ইউনিয়ন ছাত্রদল। সেহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক বগুলা ইউনিয়ন ছাত্রদল।

আব্দুর রাজ্জাক (আকন্দ), তাইজউদ্দিন (আর্মি), কবির মিয়া, তহিদ মিয়া, সুরুজ মিয়া, শামছুল আলম, ছোরহাব আলম (খোকন), আহমদ খাঁ, সিরাজ মিয়া, আলী হোসেন, আব্দুল কুদ্দুস, চান মিয়া, জয়নাল তালুকদার, আব্দুল হেকিম, শহর আলী, ফারুক মিয়া প্রমুখ। সভায় বগুলাবাজার ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *