সুজানগরে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ শুরু

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

পাবনা সুজানগর প্রতিনিধি : প্রয়োজনীয় সংখ্যক পাঠ্য পুস্তক ছাড়াই সুজানগরে শুরু হয়েছে প্রাথমিক ও মাধ্যমিকের নতুন শ্রেণীর পাঠদান কার্যক্রম। বছরের প্রথম দিনেই নতুন পাঠ্য পুস্তক বিতরণ করা হয়েছে সুজানগরে।
পাশাপাশি পাঠদান শুরু হয় বিদ্যালয়গুলোতে।

এবার বই উৎসব না হলেও কোথাও আনুষ্ঠানিক, আবার কোথাও অনানুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরু হয়। প্রতিটি প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে বই বিতরণ করেছে শিক্ষার্থীদের মাঝে। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা।
বুধবার (০১ জানুয়ারি) সকালে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য পুস্তক তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামানের রাশেদ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন উপজেলায় একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার, চরসুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম প্রমূখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সবগুলো বই এখনও এসে পৌঁছায়নি শিক্ষা প্রতিষ্ঠানষ্ঠানগুলোতে।ফলে যা এসে পৌছেছে সেটুকুই বিতরণ করা হয়েছে । জানুয়ারি মাসের মধ্যে সবার হাতে সব বই পৌছাবে বলেও জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *