হোসেনপুরে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেদল ইউনিয়নের কুড়িমারা আলোকিত সামাজিক সংঘ পাঠাগারের কার্যালয়ে শুক্রবার বিকেলে ১২০ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

ঢাকা ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের গণিত বিভাগের শিক্ষক ও পাঠাগারের সভাপতি শফিউল্লাহ কারারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহসানুল হক, সাহেদল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম সবুজ, প্রভাষক মোহাম্মদ রুবেল মিয়া এবং আলোকিত সামাজিক সংঘের সভাপতি মাসুদুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক মাওলানা নাজমুল হক, সদস্য জুনায়েদ হোসেন, সাজ্জাদ হোসেন, মাহতাব উদ্দিন, মুখলেছুর রহমান, বিল্লাল হোসেন, আবুল কালাম, রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান, মাজহারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *