
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: হোসেনপুর উপজেলার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে অর্ধশতাধিক পথচারী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গভীর রাত থেকে শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর পর্যন্ত এই ঘটনা ঘটে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ১৪ জনের চিকিৎসার বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিশ্চিত হওয়া গেছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ অনেকেই স্থানীয় ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। আহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।
বৃহস্পতিবার রাতে উপজেলার মাধখলা গ্রামে কুকুরের কামড়ের শিকার হওয়া কয়েকজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। পরদিন শুক্রবার সকালে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় পৌর সদরের ঢেকিয়া এবং দ্বীপেশ্বর এলাকার বেশ কয়েকজন মুসল্লিও কুকুরের আক্রমণের শিকার হন।
এ বিষয়ে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু ১৪ জনের নাম নিশ্চিত করেছেন। আহতরা হলেন: মনি (৮), তানভির (১৩), মাহিন (৩০), ফরিদ (৪২), মনজিলা (৩৫), রুমি (১০), সরলা (৫০), লুৎফা (৫০), করিমা (৬০), মুনজুর (২০), জেসমিন (৫০), শারমিন (২২), শামিম (৩৭) এবং নোহা (৫)।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
