
দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড়, কসমেটিক্স, মদসহ অবৈধ মালামাল আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি। বৃহস্পতিবার নারায়নতলা, ডলুরা ও লাউড়েরগর এলাকা থেকে এই মালামাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪৫ লক্ষ ৩৫ হাজার ৪শ ৫০ টাকা।
বৃহস্পতিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনামগঞ্জ সদর উপজেলার নারায়নতলা বিওপির নায়েব সুবেদার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে।
বুধবার জাহাঙ্গীর নগর ইউনিয়নের কামারভিটা ও শহীদ মিনার এলাকায় মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় সিঙ্গানিয়া (SINGHANIA) ফ্যাব্রিক এর থান কাপড়, কসমেটিক্স এবং মদ আটক করা হয়।যার মূল্য ৪০ লক্ষ ২৫ হাজার তিনশ’ টাকা।এছাড়াও বিশ্বম্ভরপুর ও তাহিরপুরের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে চিনি ও সুপারি, কয়লা, জিরা, গরু ও কম্বল জব্দ করা হয়েছে। এসব পণ্যের মূল্য ৫ লক্ষ ১০ হাজার ১৫০ টাকা।
সুনামগঞ্জ ব্যটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, বিভিন্ন উপজেলার সীমান্ত এলাকা থেকে ৪৫ লক্ষ ৩৫ হাজার ৪শ ৫০ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। এসব মালামাল জেলা শুল্ক কার্যালয় এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একইসাথে সীমান্তে গোয়েন্দা নজরদারি অব্যাহত।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
