
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে একটি বিশাল বিজয় র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জামতলা ওয়ার্ড বিএনপি নেতা মোজাম বিশ্বাস, মনিরুজ্জামান ও তোফাজ্জলের নেতৃত্বে একটি বিশাল বিজয় র্যালি বাগআঁচড়া পৌঁছালে, বাগআঁচড়া হাই স্কুল মাঠ থেকে আরেকটি বিশাল র্যালি শুরু হয়। এই র্যালিতে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির নেতা কুদ্দুস আলী বিশ্বাসের নেতৃত্বে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে অংশগ্রহণ করেন।
জামতলা সান্তা থেকে আরও একটি র্যালি যোগ দিলে সেটি জনসমুদ্রে পরিণত হয়।
এসময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে বাগআঁচড়া বাজারের রাজপথ। দীর্ঘদিন পর এই কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।
বিজয় র্যালিটি বাগআঁচড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাগআঁচড়া নাসির মেম্বারের মার্কেটের সামনে এক পথসভায় মিলিত হয়। সেখানে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।
র্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান মিঠু, কায়বা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজউদ্দীন আহমেদ, শার্শা থানা বিএনপির সদস্য শহিদুল ইসলাম, মশিয়ার রহমান, শার্শা থানা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, শার্শা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাফিকুল হাসান রিপন, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, শার্শা থানা যুবদলের সদস্য আল উজায়ের সুজন, রাজু মোল্লা, আলমগীর কবির, আশরাফুল ইসলাম আশা, মাসুদ, আশিকুজ্জামান আশিক প্রমুখ।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
