গদখালী ফুলের রাজ্যে ঘুরে গেলেন নারী ক্রিকেট দলের অধিনায়ক জ্যোতি

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝিকরগাছার গদখালীর বিখ্যাত ফুলের রাজ্যে ঘুরে গেলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। রোববার, ১৫ ডিসেম্বর বিকেলে যাত্রাপথে গদখালীর বাজার থেকে ফুল কিনে অভিভূত হন তিনি। তার সঙ্গে ছিলেন যশোরের মেয়ে ও জাতীয় দলের আরেক খেলোয়াড় সানজিদা আক্তার মেঘলা।

সাতক্ষীরা থেকে ফেরার পথে জ্যোতি কিছু সময়ের জন্য গদখালীতে থামেন। সেখানে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা চাষিদের কাছ থেকে গোলাপ ও জারবেরা ফুল কেনেন। জ্যোতি জানান, বন্ধুর এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি সাতক্ষীরায় গিয়েছিলেন। ফেরার পথে গদখালীতে সামান্য সময় কাটানোর সুযোগ পেয়ে তিনি খুব আনন্দিত।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, “আমাদের আসলে বাগানে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু সময়ের অভাবে যাওয়া সম্ভব হয়নি। এখান থেকে তাজা ফুল কিনে খুব ভালো লাগছে। ফ্লাইটের সময় হয়ে যাওয়ায় বেশি সময় কাটাতে পারলাম না, নইলে আরও কিছুক্ষণ থাকতে চাইতাম।”

এদিকে, জাতীয় দলের খেলোয়াড় সানজিদা আক্তার মেঘলা বলেন, “আমি যেহেতু স্থানীয়, তাই এখানকার ফুল সবসময়ই আমার ভালো লাগে। বাড়ি এলে মন রিফ্রেশ করার জন্য প্রায়ই এখানে ঘুরতে আসি।”

পরে অধিনায়ক জ্যোতি যশোর বিমানবন্দর থেকে ফ্লাইটে ঢাকায় ফিরে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *