
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ০৮ নং বগুলাবাজার ইউনিয়নে এনজিও সংস্থা ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) এর উদ্যোগে এমএইচএম কীটসহ স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে
সোমবার (১৫ডিসেম্বর) সকালে উপজেলার বোগলাবাজার ইউনিয়ন পরিষদের হলরুমে এফআইভিডিবি’র বোগলাবাজার ইউনিয়নের ৪২১ জন উপকারভোগীর মধ্যে এসব স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য গত কয়েক মাস পূর্বে ৪৭৫ জনকে ধাপে ধাপে ৪৫০০ টাকা করে দুইবারে ৯০০০ টাকা প্রধান করা হয় উপকারভোগীদের মাঝে।
স্বাস্থ্যসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আক্রামুল হাসান (মাছুম) ইউপি সচিব মইনুল ইসলাম,প্যান্যাল চেয়ারম্যান জামিল খান, ইউপি সদস্য,ইউপি সদস্যা, বোগলাবাজার ইউনিয়ন এফআইভিডিবি’র মোভিলাইজার আবুল কালাম আজাদ, ইউনিয়ন ভলান্টিয়ার, কামরুল ইসলাম, দুর্জয়, সোহেদা, নাজমা, নয়নতারা সহ সবাই উপস্থিত ছিলেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
