গাজীপুরের সাংবাদিক কামাল হোসেন পেলেন মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

স্টাফ রিপোর্টার: সার্ক কালচারাল কাউন্সিল কর্তৃক মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে গাজীপুর সদর উপজেলার ‘দৈনিক আলোকিত প্রতিদিন’ পত্রিকার প্রতিনিধি ও গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সদস্য কামাল হোসেনকে “মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৪” ও সনদপত্র প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে সার্ক কালচারাল কাউন্সিলের আয়োজনে এই পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার প্রদানের আগে অনুষ্ঠিত হয় “শতাব্দীর শ্রেষ্ঠ মহীয়সী নারী মাদার তেরেসার কর্মময় জীবন” নিয়ে আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. এম. এ. সাত্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মঞ্জুর হোসেন ঈসা। স্বাগত বক্তব্য দেন সার্ক কালচারাল কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. আর. কে. রিপন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ। বক্তারা গণমাধ্যমের সাহসী ভূমিকার ওপর আলোকপাত করে বলেন, সংকটময় সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা মানবিকতার আদর্শ তুলে ধরেন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা গবেষণা পরিষদের উপদেষ্টা মো. মোশাররফ হোসেন এবং গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী মো. মাসুদুর রহমান মিলকী। এছাড়া বিভিন্ন গণমাধ্যমকর্মী, উদ্যোক্তা, সমাজসেবক ও জনপ্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে শিশুশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *