
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রয়মূল্যে সবজি বিক্রয় কার্যক্রমের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার ভবানীপুর বাজারে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গাজীপুর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক দীপু হায়দার খান।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আসিফ মোস্তফা, সদর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক কাজী শহীদুল্লাহ, কোষাধ্যক্ষ মিজানুর রহমান খোকন, ভাওয়ালগড় ইউনিয়নের সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল হক মুকুল, সদর উপজেলা কৃষক দলের নেতা আসাদুজ্জামান হারুন, সাদিকুর রহমান খান শুভ, আমিনুল ইসলাম, ফারুক সরকারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
