
শ্রীপুর (প্রতিনিধি) গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে একটি তুলার গুদামে আগুন লেগেছে। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ৭টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় এলাকার একটি তুলার গুদামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় ৮টা ২০মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুই ইউনিট।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ৭টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় এলাকার জহিরুল ইসলাম সরকারের মালিকানাধীন একটি তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর হুমায়ুন বলেন, তুলার গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ শুরু করে। রাত ৮টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিং এর কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
আইনানুগ পাওনা আদায়ের দাবিতে গাজীপুরে লিথী গ্রুপের শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- -
গাজীপুরে সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
- -
জুলাই বিপ্লবের বিজয় র্যালিতে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, এমপি বাচ্চু
- All Posts
