
মানিকগঞ্জের সিংগাইরে চল্লিশ দিন জামাতের সঙ্গে নামাজ আদায় করে শিশু-কিশোরসহ ৭৪ জন মুসল্লি পেলেন বাইসাইকেল ও নগদ অর্থ উপহার।
সোমবার দুপুরে সিংগাইর উপজেলার উত্তর জামশা আজগর আলী-হাফেজা খাতুন মাদ্রাসা প্রাঙ্গণে উত্তর জামশা নয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে জামাতে একনাগাড়ে চল্লিশ দিন ৫ ওয়াক্ত নামাজ আদায়কারী ২০ জন শিশু-কিশোর বাইসাইকেল এবং ৩৬ জন বয়স্ক মুসল্লিকে ১৫ হাজার করে নগদ অর্থ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপহার তুলে দেন আল্লামা শাহ সাইদ নুর।
এ সময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. মহিদুর রহমান, প্রতিষ্ঠানের সভাপতি হাতেম আলী, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান সামছুল ইসলাম ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
