যশোরের শার্শা বাগআঁচড়ায় দুই মাথা নিয়ে শিশুর জন্মের পর ও মৃত্যু

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ার একটি বেসরকারি হাসপাতালে দুই মাথা নিয়ে এক ছেলে শিশুর জন্ম হয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া শিশুটির মা সুস্থ আছেন। তবে শিশুটি অসুস্থ থাকায় উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে পরবর্তীতে তার মৃত্যু হয়।

শনিবার রাত সাড়ে ১১টায় বাগআঁচড়া নার্সিং হোমে প্রসবের জন্য ভর্তি করা হয়। ডাক্তার এবিএম আক্তার মারুফের তত্ত্বাবধানে সিজারিয়ানের মাধ্যমে শিশুটির জন্ম হয়।

শিশুটির বাবা নূরুন নবী শার্শা উপজেলার কায়বা গ্রামের বাসিন্দা। তার স্ত্রীর নাম রত্না খাতুন। নূরুন নবী জানান, তারা জানতেন স্ত্রীর গর্ভে জমজ সন্তান রয়েছে। রোববার, ৮ ডিসেম্বর, রাত ৮টার দিকে স্ত্রীর প্রসববেদনা ওঠে। এরপর অস্ত্রোপচারের মাধ্যমে দুই মাথাওয়ালা এক ছেলে শিশুর জন্ম হয়। শিশুটির দুটি মাথা ছাড়াও দুটি হাত, দুটি পাসহ অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক ছিল।

জন্মের পর রাতেই শিশুটিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। তবে যশোরে ভর্তির দুই ঘণ্টা পর শিশুটির মৃত্যু হয়।

বাগআঁচড়া নার্সিং হোমের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বেলায়েত হোসেন (এমবিবিএস) জানান, “কনজয়েনড টুইন” (জোড়া লাগা যমজ) হওয়ার কারণে এমন ঘটনা ঘটে। মায়ের গর্ভে ভ্রূণ কখনও পুরোপুরি আলাদা না হলে এমন শিশুর জন্ম হতে পারে। তিনি আরও জানান, এ ধরনের শিশু অনেক সময় গর্ভেই মৃত্যুবরণ করে এবং জন্মের পরেও বাঁচা কঠিন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *