শ্রীপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে মা মেয়ের মৃত্যু

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে স্বামীর নির্যাতন থেকে বাঁচতে শিশুকন্যাকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-ময়মনসিংহ  রেল পথের সাতখামাইর রেলওয়ে স্টেশনের উত্তর পাশে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ নাসরিন আক্তার ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার টাঙ্গাবর গ্রামের মো. রাসেল মিয়ার স্ত্রী। তিনি গোপালগঞ্জ জেলার এনামুল হক বিশ্বাসের কন্যা।

তিনি পরিবার নিয়ে শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের স্থানীয় আহমদ আলীর বাড়িতে ভাড়া থাকতেন।প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নারী সকাল থেকে সাতখামাইর রেলওয়ে স্টেশনের কাছে একটি আম গাছের নিচে বসে ছিলো। অনেক সময় ঐ নারী মোবাইল ফোনে কয়েকদফা কথাবার্তা বলে কান্নাকাটি করে। এর কিছুক্ষণ পর ময়মনসিংহ গামী জামালপুর কমিউটার ট্রেন আসলে ঐ নারী তার শিশুকন্যাকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দেয়।

এতে শিশুকন্যা ট্রেনের সঙ্গে আঘাত পেয়ে দূরে ছিটকে পড়ে। মহিলাটার মাথা থেঁতলে প্রচুর রক্তক্ষরণ হয়ে,ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত শিশুকন্যাকে লোকজন উদ্ধার করে শ্রীপুর উপজেলা হাসপাতালে নিয়ে যায়। এরপর চিকিৎসক দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। এরপর গুরুতর আহত শিশুকে এম্বুলেন্স যোগে ঢাকায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

নিহতের স্বামী রাসেল মিয়া বলেন, আমি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শ্রীপুর উপজেলায় ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় চাকুরী করেন। গত তিনদিন যাবৎ আমি কর্মস্থলে যাচ্ছি না। এনিয়ে আমাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। সামান্য ঝগড়াঝাটি হয়। তেমন বড় ধরনের ঝগড়াঝাটি হয়নি। স্বামী স্ত্রীর মধ্যে এরকম সমস্যা তো হয়েই থাকে। আজ সকালে আমি ঘুমিয়ে ছিলাম। পরে শুনি এ ঘটনা।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্য চিকিৎসক ডা. সুস্মিতা  বলেন, বেলা সোয়া ১১টায় জান্নাতুল রাফসা (১১) মাস শিশুকে আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, বিষয়টি জেনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *