
স্টাফ রিপোর্টার: গাজীপুর সদর উপজেলায় আল-আমিন ফাহিম (২০) নামে এক গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার বানিয়ারচালা গ্রামের মেম্বারবাড়ি এলাকার স্থানীয় আল্মগীরের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আল-আমিন লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার বলিরাম গ্রামের নুরুল ইসলামের সন্তান। তিনি তার বড় বোন ও বোনজামাইয়ের সঙ্গে স্থানীয় আলমের বাড়িতে ভাড়া থাকতেন এবং সিল্কেন সুইং নামক কারখানায় কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কাজ করতেন।
নিহতের বোনজামাই জাহাঙ্গীর আলম জানান, “আমরা সিল্কেন সুইং কারখানায় চাকরি করি। শনিবার সকালে ফাহিম আমাকে জানায় যে তার পেটব্যথা হচ্ছে, তাই সে অফিসে যাবে না। আমি ও আমার স্ত্রী অফিসে চলে যাই। দুপুরে আমি অফিসে লাঞ্চ করি। আমার স্ত্রীও দুপুরে বাসায় এসে ফাহিমের সঙ্গে একসঙ্গে দুপুরের খাবার খেয়ে অফিসে ফিরে যান। বিকেলে, আমার স্ত্রীর ছুটি হওয়ার পর তিনি বাসায় গিয়ে দেখেন, ফাহিমের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে আমাকে ফোন দেন। আমি বাসায় ফিরে ফাহিমকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বাড়ির মালিক ও আশপাশের লোকজনকে খবর দিই। পরে স্থানীয়রা এসে পুলিশে খবর দেন।”
জয়দেবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আল-আমিন ফাহিম নামে একজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
