গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গোপালগঞ্জে বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক লাইনম্যান নিহত হয়েছেন। বুধবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার ডুমদিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আজাহারুল ইসলাম (৩০)। তার বাড়ি খুলনার ডুমুরিয়া এলাকায়।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে সদর উপজেলার ডুমদিয়া নামক স্থানে পল্লী বিদ্যুৎ লাইনে কাজ করার সময় হঠাৎ লাইনে বিদ্যুৎ চলে এলে এই দুর্ঘটনা ঘটে। পরে আজাহারুলকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জানতে চাইলে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. জুলফিকার রহমান বলেন, তিনি যেখানে কাজ করার কথা ছিল, সেখানে লাইন শাট ডাউন দেওয়া ছিল। কিন্তু তিনি ওই কাজটি শেষ করে পাশের একটি লাইনে কাজ করছিলেন। তবে ওই কাজটি করার ব্যাপারে অফিসকে জানাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *