
শ্রীপুর ( গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গসংগঠন কৃষকদলের শ্রীপুর উপজেলা ও পৌর কমিটির নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে শ্রীপুর উপজেলা ও পৌর কৃষকদলের আয়োজনে মিছিলটি শ্রীপুর পৌর এলাকার টেংরা রাস্তার মোড় থেকে শুরু হয়ে শ্রীপুর রেলস্টেশনে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ হয়।
শ্রীপুর উপজেলা ও পৌর কৃষকদলের নেতৃবৃন্দের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে স্থানীয় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবীর সরকার, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়া ও আব্দুল মোতালেব।
এছাড়া উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক প্রভাষক ডা. মুজাহিদুল কবির, সদস্য সচিব হুমায়ুন কবির, শ্রীপুর পৌর কৃষকদলের আহ্বায়ক শাহজাহান মিয়া, সদস্য সচিব রাহাত হাসান জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, কৃষকদলের কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নবগঠিত কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়েছে। শ্রীপুরের সাধারণ জনগণ নতুন কমিটির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এ সময় দলের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার অঙ্গীকার ব্যক্ত করেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
