
বেনাপোল প্রতিনিধি: ভারতে পালানোর সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে অর্থঋণ মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি বোরহান হিমু (৩৭), যিনি ঢাকার চকবাজার থানার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি ঢাকার চকবাজার থানার আগা নওয়াব দেউড়ি এলাকার মোহাম্মদ ইকবাল হোসেনের ছেলে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভূঞা জানান, মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরের দিকে ভারতে যাওয়ার জন্য ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিলে যাচাই-বাছাই করা হয়। আগে থেকেই তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তিতে বোরহান হিমু জানান, তিনি ঢাকার চকবাজার থানায় অর্থঋণ মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি। তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাকে চকবাজার থানায় পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
আইনানুগ পাওনা আদায়ের দাবিতে গাজীপুরে লিথী গ্রুপের শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- -
গাজীপুরে সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
- -
জুলাই বিপ্লবের বিজয় র্যালিতে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, এমপি বাচ্চু
- All Posts
