
রোকুনুজ্জামান খান: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুর সদর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন।
রোববার (১০ নভেম্বর) সকালে গাজীপুর সদর উপজেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে র্যালিটি মনিপুর বাজার এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে। পরে তালতলি বাজার এলাকায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসুল্লির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
র্যালি ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সদস্য এমদাদুল হক মুসুল্লি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ ও রাকিবুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল কবির মোনায়েম, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য মো. রমজান আলী, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক শহিদুল কাজী, গাজীপুর সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ ও সদস্য সচিব ইউনুস আলী (নছ মিয়া), সেচ্ছাসেবক দলের মানোয়ার হোসেন, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক নুরুল আলম মাস্টার, পিরুজালী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বেপারী, ভাওয়ালগড়ের সাবেক ইউপি সদস্য আব্দুল মোতালেব মুসুল্লি, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সোহাগ হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
