কাপাসিয়া সাংবাদিকদের সাথে নতুন ইউএনও ও এসিল্যান্ডের মতবিনিময়

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। এসময় নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন।

রোববার বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

নবাগত ইউএনও তামান্না তাসনীম ৩৫তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত। তিনি এর আগে ফরিদপুর সদর উপজেলার ইউএনও হিসেবে দায়ীত্ব পালন করে এসেছেন। তামান্না তাসনীম স্বাস্থ্য বিষয়ে পড়াশোনা করে এমবিবিএস সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নতুন সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন।

সভায় উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস, প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাইফুল ইসলাম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আঃ কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম প্রমুখ।

এসময় তারা উপজেলার সদরের প্রধান সড়কে যানজটমুক্ত করা, মাদক, কিশোরগ্যাং, অবৈধ মাটি কাটা, শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি, কাপাসিয়া বাজারে অবৈধ দখল উচ্ছেদসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। নবাগত ইউএনও সকলের সহযোগিতা পেলে সমস্যার সমাধানে আশ্বাস প্রদান করেন।

এর আগে উপজেলা প্রকৌশলী মাইনুদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আতিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কোহিনুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন, বিআরডিবি কর্মকর্তা দিলারা মনিসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন ফুলের শুভেচ্ছা জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *