কর্মী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বেনাপোলে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

বেনাপোল প্রতিনিধি: যশোরে জামায়াতে ইসলামীর কর্মী আমিনুল ইসলাম সজল হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বেনাপোলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিলটি বন্দর নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেনাপোল দুর্গাপুর রোডে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জামায়াতে ইসলামীর নেতারা বলেন, তাদের নেতা-কর্মীরা কোনো অন্যায়ের সঙ্গে আপস করবেন না। কারণ জামায়াতের নেতা-কর্মীরা কোনো অন্যায় করেন না এবং অন্যায়কে প্রশ্রয়ও দেন না। এদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে জামায়াতের বিকল্প নেই। কারণ এখন পর্যন্ত যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, তারা কেউই দুর্নীতির বাইরে নয়। সব দলই দেশের সম্পদ লুণ্ঠন, অর্থ পাচার, খুনসহ নানা অপকর্মে জড়িত থেকেছে। তাই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে জামায়াতকে ক্ষমতায় আনার আহ্বান জানান তারা। অনতিবিলম্বে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন বেনাপোল পোর্ট থানা জামায়াতে ইসলামীর আমির রেজাউল ইসলাম, সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী, ওলামা বিষয়ক মাওলানা আরিফ বিল্লাহ এবং জামায়াত নেতা ইয়াকুব হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *