লাভলু-কাশেমের নেতৃত্বে গাজীপুর সদর উপজেলা শ্রমিক দলের আনন্দ মিছিল

print news

স্টাফ রিপোর্টার :- বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল গাজীপুর সদর উপজেলা শাখার নবগঠিত কমিটির উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৪টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন নবগঠিত কমিটির সভাপতি লাভলু ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কাশেম।

মিছিলটি ভবানীপুর এলাকার মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগান দেন এবং নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। এতে শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলে নবগঠিত কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, কাজীম উদ্দিন ও মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা আকন্দ, সহ-সাধারণ সম্পাদক হুমায়ন কবির ও আনিজ, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু তাহের এবং প্রচার সম্পাদক শাকিল আহমেদসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটির নেতারা বলেন, শ্রমিকদের অধিকার আদায় ও তাদের পাশে দাঁড়ানোর পাশাপাশি গাজীপুর সদর উপজেলা শ্রমিক দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তারা।